ডা. বিশাখা ঘোষ’র পরলোক গমন
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরে কর্মরত বিভাগীয় টিবি এক্সপার্ট (এনটিপি) ডাঃ বিশাখা ঘোষ দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার ( ১৮ অক্টোবর) দিবাগত রাত বাংলাদেশ সময় পৌনে ১টায় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার বাসিন্দা ছিলেন।
স্বনামধন্য এই চিকিৎসকের পারলৌকিক আত্নার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য), এবং দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সহ সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাগন।