পৌর এলাকার সৌন্দর্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব: সৌরভ দাশ শেখর


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: পাহাড় কন্যা ক্ষ্যাত পার্বত্য বান্দরবান। উচু উচু পাহাড়ের বুকে একরাশ মেঘের খেলা যেনো মন জুড়িয়ে যায় ভ্রমণ পিপাসু পর্যটকদের। এই সৌন্দর্য অবলোকন করার জন্য প্রতি বছর দেশের বিভিন্ন জেলা হতে লাখো পর্যটকের আনাগোনা থাকে এই নগরে। তাই জেলার পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট গুলো পরিচর্যার ব্যাপক ব্যাবস্থা গ্রহণ করেছে বান্দরবান পৌরসভা।

সরজমিনে দেখা যায় এই সব এলাকার রাস্তা ও ফুটপাতের পাশে দীর্ঘ দিন ধরে মাটি জমে স্থুপ আকৃতি ধারন করেছে। এতে রাস্তার প্রসস্থতা অনেক কমে গেছে, যার কারণে যাতায়াত কারী যানবাহন ও পথচারীদের অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয় এবং পৌর এলাকার রাস্তার সৌন্দর্যও নষ্ট হচ্ছে।
তাই পৌরসভার উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা গুলোর পূর্ব সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য ব্যাবস্থা গ্রহণ করেছে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর।

এরই ধারাবাহিকতায় (১৯ অক্টোবর) মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা পৌর এলাকার ধানশ পাখির মোড় হতে, ম্যাজিস্ট্রেট কলোনি, রেস্ট হাউজ হয়ে সার্কিট হাউজ ও সরকারি হাসপাতাল রোড সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার পাশে দীর্ঘ দিন ধরে জমে যাওয়া মাটি, আগাছা মিনি স্কেবেটর দিয়ে সরিয়ে নিচ্ছে। যার ফলে রাস্তার সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে এর প্রসস্থতাও বৃদ্ধি পাবে।

এ বিষয়ে পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর এর নির্দেশ ক্রমে পৌরসভার উদ্যোগে আমরা ইতিমধ্যে প্রাথমিক ভাবে পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার পরিচর্যা মূলক কাজ করে যাচ্ছি এবং পর্যায়ক্রমে পৌর এলাকার সব গুলো রাস্তায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর বলেন, এই শহর আমাদের সকলের, তাই এর সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি পরিচর্যার দায়িত্বও আমাদের সকলের। পৌর এলাকার প্রায় সব যায়গায় পূর্বের চেয়েও বেশি পরিমাণে মোবাইল ডাস্টবিন রাখার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কেউ নিজ বাড়ির ময়লা, আবর্জনা পলিথিন সহ ড্রেনে না ফেলে।

যারা গবাদিপশু লালন পালন করেন তারা রাস্তায় নিজের গবাদিপশু বিচরণ করানো থেকে বিরত রাখতে সচেতনতা মূলক মাইকিং এর ব্যাবস্থা গ্রহণ করেছি।
গবাদি পশু ব্যাস্ততম রাস্তায় অবাদে বিচরণের ফলে পথচারী ও যানবাহন অনেক অনাকাংখিত দুর্ঘটনার সম্মুখীন হয়।

তিনি আরো বলেন, সবার মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে শহর পরিস্কার রাখা আরো সহজ হবে। পৌরসভা সবসময় পৌরবাসীর সেবকের দায়িত্ব পালন করে যাবে তাই পৌর এলাকার সৌন্দর্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা পর্যটকরা যেনো আমাদের শহরকে গোছানো শহর বলে সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

সকলের সহযোগীতা পেলে পর্যায়ক্রমে পৌরসভার সার্বিক উন্নয়নের সার্থে জনগুরুত্বপূর্ণ অসুবিধা গুলো সমাধানে আন্তরিক ভাবে কাজ করে যাবে বান্দরবান পৌরসভা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.