বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদানে সিএমপি কমিশনার
কে এম রাজীবঃ বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা কর্মচারী ও নন পুলিশ পরিবরের সন্তানদের মধ্যে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাসমূহে জিপিএ-৫ প্রাপ্তদেরকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০ প্রদান করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সোমবার( ২৭ সেপ্টেম্বর) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মেধাবৃত্তি প্রদান করেন।
সিএমপি সূত্রে জানা যায়, অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা কর্মচারী ও নন পুলিশ পরিবরের সন্তানদের মধ্যে ২০২০ সালের এসএসসি সমমানের পরীক্ষাসমূহে জিপিএ ৫ প্রাপ্তদের হাতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর পক্ষে ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
প্রতি বছর এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হলেও এই বছর বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে আয়োজন না করে সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত হয়। ২০২০ সালের জন্য সিএমপি হতে ৬ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয় বলে জানা যায়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ও তাদের অভিভাবকগণ।