চান্দগাঁও এলাকায় গাড়ী চাপায় পুলিশ হত্যা মামলার আসামি জুয়েল গ্রেপ্তার
কে এম রাজীবঃ চান্দগাঁও থানা এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে পুলিশের সহকারী উপপরিদর্শক কাজী মোঃ সালহউদ্দিনকে গাড়ী চাপায় হত্যা মামলার অন্যতম আসামি মোঃ জুয়েল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় কর্ণফুলী থানাধীন সৈন্যার টেক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১১ জুন চান্দগাঁও থানার কর্মরত সহকারী উপপরিদর্শক কাজী মোঃ সালাহউদ্দীন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় নৈশ ডিউটি করাকালীন চোলাই মদ বহনকারী একটি হাইচ মাইক্রোবাস চান্দগাঁও থানাধীন মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে রাস্তার দেখতে পেয়ে থামানোর জন্য সিগন্যাল দেয় কাজী মোঃ সালাউদ্দিন। প্রথমে গাড়ীর চালক গাড়ীটি থামানোর মত করে গাড়ীর গতি কমিয়ে আনে। এতে কাজী মোঃ সালাউদ্দিন ও ড্রাই কং/৪৮২৪ মোঃ মাসুম গাড়ীর সামনে আসলে গাড়ীর ড্রাইভার তাদেরকে হত্যার উদ্দেশ্যে গাড়ীর গতি পুনরায় বাড়াইয়া কাজী মোঃ সালাহউদ্দীনকে স্বজোরে ধাক্কা দিলে কাজী মোঃ সালাউদ্দিন ছিটকে পড়ে যায়। এসময় কাজী মোঃ সালাউদ্দিনের মাথায়, কোমড়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। উক্ত বিষয়ে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
পরবর্তীতে উক্ত মামলা সমূহের তদন্তেপ্রাপ্ত অন্যতম আসামি মোঃ জুয়েল কে সিএমপি’র কর্ণফুলী থানাধীন সৈন্যার টেক এলাকা হতে ৩ সেপ্টেম্বর ভোর ৫ টায় চান্দঁগাও থানার উপপরিদর্শক কাউছার হামিদের নেতৃত্বে একটি অভিযান টিম গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।