নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারি লালু মিয়া গ্রেপ্তার
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চলমান মাদক বিরোধি অভিযানে লালু মিয়া নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে নাইক্ষ্যংছড়ি থানা।
গ্রেফতারকৃত ব্যাক্তির কাছ থেকে ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানানো হয় রোববার (১৫ আগস্ট) রাতে উপজেলার ঘুমধুমের আলুগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালু মিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পের মৃত মো. হাশেমর ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযানে মাদক কারবারি লালু মিয়াকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।