জাতীয় শোক দিবস পালনে পশ্চিম বাকলিয়া ৩নং ইউনিট আওয়ামী লীগ
কে এম রাজীবঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করেছেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩নং ইউনিট আওয়ামী লীগ।
রোববার (১৫ আগষ্ট) বাদ আছর দেওয়ান বাজার মদিনা মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবংসকল শহীদের স্মরণে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব শাহাবউদ্দিন আহামেদ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুর রহমান। অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিট আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আলম ভূঁইয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাশেম, এম,এ,ইলিয়াছ চৌধুরী, নুর মোহাম্মদ ফুতু, মোহাম্মদ ইকবাল হোসেন, মাসুদুজঁজমান মামুন, মোহাম্মদ আজগর আলী, আবদুল জলিল সওদাগর, মোঃ সাগর আলী, মোঃ ইব্রাহীম, আবদুল লতিফ, মোঃ এমদাদ, মোঃ সেলিম, আবু তাহের, মোঃ মহিউদ্দিন, আবদুল ওয়াহেদ মুন্না, ওমর ফারুক, মোঃ ফরহাদ, থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমীক লীগের নেতৃবৃন্দ।
পরবর্তীতে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোমপানীর উদ্যােগে এলাকায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোমপানী, যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, ১৭নং ওয়ার্ড আওয়ামী সদস্য ও চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জিএস মাসুদ করিম টিটু, রাশেদ কিবরিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক চকবাজার থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এড. মোস্তাফা নাজিম পাশা, আবদুল জব্বার ও ৩নং ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দ।