অসহায় ও কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ


কে এম রাজীবঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক সফল মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ। বৃহস্পতিবার ( ১২ আগস্ট) বেলা সোয়া ১টায় নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপোল ও বড় কবরস্থান এলাকায় এসব খাবার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাছান মোহাম্মদ হাসনী।

খাবার বিতরণকালে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। যারা এ দেশের স্বাধীনতার বিরোধীতা করেছেন, যারা এ দেশকে হায়েনাদের কবলে রাখতে চেয়েছিলেন তারাই ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। আজ তাঁরই সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কর্মহীন মানুষের কর্মেরস্থান করে দিয়েছেন, গৃহহীনদের মাথা গুজার ঠাই করে দিয়েছেন, হত দরিদ্রদের পাশে দাড়িয়েছেন। দেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক প্রবীন রাজনীতিবিদ হাজী মোহাম্মদ ইউনুস কোম্পানি, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ও জিএস, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মাসুদ করিম টিটু, মোঃ জব্বার, মোঃ আজম, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সারোয়ার আলম ভূঁইয়া, সহ সভাপতি মোঃ ইলিয়াস, আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী সহ যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.