জেলা পরিষদ চেয়ারম্যানকে রুমা উপজেলা মহিলা আওয়ামী লীগের শুভেচ্ছা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা গ্রহণ করায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৈশ্যহ্লা কে ১১ই আগস্ট, বুধবার সকালে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রুমা উপজেলা শাখার সভাপতি নুম্রাউ মারমা এবং সেক্রেটারি রুপনা বড়ুয়া সহ রুমা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কৈশ্যহ্লা কে ফুলেল শুভেচ্ছা জানান ৪ নং শোয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা, সদর ইউপি সাচ প্রু মারমা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা গ্রহণ করার পর বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে বিভিন্ন ক্রীড়া, সামাজিক, রাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গত (৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিড়া পরিষদ সম্মাননা প্রদানের পর ক্যশৈহ্লা’কে বিভিন্ন সংগঠনের নেতারা একের পর এক ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.