বান্দরবানে নতুন করে করোনা শনাক্ত ১৯ জন


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ জন। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৮৪%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জেন অফিস।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯ জন, রুমা উপজেলায় ২ জন, থানছি উপজেলায় ১ জন, লামা উপজেলায় ২ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৬ জন, রোয়াংছড়ি, রুমা, আলীকদম উপজেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হওয়ার খাবর পাওয়া যায় নি। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩ জন।

১১ই আগস্ট, বুধবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগ তথ্যনুসারে, বান্দরবানে ৭টি উপজেলার ৪৯৭ জন করোনা রোগী আছে। তাদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৩৫৭ জন করোনা রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২৮ জন, রোয়াংছড়ি উপজেলায় ৩৩ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৪ জন, থানচি উপজেলায় ৭ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন, লামা উপজেলা ২৭ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৭ জন। আলীকদম উপজেলায় ১৮ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪৪ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে কোন রোগী ভর্তি নেই।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৬শত ৭০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ৮শত ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ১হাজার ৫শত ৬৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.