সুয়ালক ইউনিয়নে ত্রাণ বিতরণ


সামাজিক দুরত্ব বজায় রেখে কোভিড-১৯ এর কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যাক্তি উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কাজী মো:নাসিরুল আলম।

৫ আগস্ট, বৃহস্পতিবার সকালে তার নিজস্ব ফান্ড হইতে ৪নং সুয়ালক ইউনিয়নের কাইচতলী ২নং ওয়ার্ডের শতাধিক অসহায় দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কাজী মো:নাসিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইচতলী সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মেম্বার, সাবেক মেম্বার নুরুল আবছার, কাইচতলী মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মো: নুরুল আমিন,তুলাতলি মসজিদের খতিব হাফেজ আজিজুর রহমান, তুলাতলি পাড়া জামে মসজিদের খতিব হাফেজ এমরান, এবং জেপি সভাপতির সহধর্মিণী কাজী মুন্নি আলমসহ বিশিষ্ট জনেরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মো: নাসিরুল আলম বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আধুনিক বান্দরবানের রুপকার পার্বত্য বীর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের প্রতি আমি অত্যান্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা মানুষর কল্যাণে কাজ করি, এই মহামারী করোনা পরিস্থিতে অসহায়দের পাশে দাড়তে পেরে আমরা আনন্দিত। আপনারা সকলে আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।আগমীতে যেনো আরো বেশী পরিমাণ সাহায্য সহযোগিতা জনগণের কল্যাণে করতে পারি।

অনুষ্ঠান শেষে কাইচতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মৌলানা তৈয়ব দোয়া ও মোনজাত পরিচালনা করেন। দোয়া পরিচালনায় বর্তমান কোভিড পরিস্থিতি থেকে উত্তরনে দেশবাসীর জন্য, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি, জাতীয় পার্টি (জেপি) এর সভাপতি আনোয়ার হোসেন মন্জু এমপি, জাতীয় পার্টি (জেপি) এর সাধারণত সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম’সহ সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের জন্য বিশেষ ভাবে দোয়া চাওয়া হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.