শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: বীর বাহাদুর উশৈসিং
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: কোভিড-১৯ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ৫ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো:শফিউল্লা। ত্রাণ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরফাত, নির্বাহী প্রকৌশলী মো: জিল্লু রহমান, নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, নাইক্ষনছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা রবিন বাহাদুর, বান্দরবান পৌরসভা প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের কোম্পানি, সহ সভাপতি ও সাবেক চেযারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সহঃসাধারন সম্পাদক মো: ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মাসহ
উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসময় মন্ত্রী আরো বলেন, কোন মানুষ না খেয়ে থাকবনা। প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ বৃষ্টি বন্যা ঢলে এসে জোয়ারের পানি ক্ষতিগ্রস্ত ও চলমান কঠোর লকডাউন ও করোনার এই দুঃসময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ির বন্যা দুর্গত ৬শ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা, বন্যায় প্রাণ হারানো এক পরিবারকে দিয়েছেন ২০ হাজার নগদ টাকা এবং বেশ কিছু শাড়ি, লুঙ্গি গ্যাসের সিলিন্ডারসহ চুলা ও দেওয়া হয়। এসময় ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাউল, তেল, ডাল, লবণ ও আলু প্রদান করা হয়।