বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৭
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, বান্দরবানের ৭টি উপজেলায় করোনা আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধো বান্দরবান সদর উপজেলায় ৪৭৩ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৫ জন,রোয়াংছড়ি উপজেলায় ২৯ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, রুমা উপজেলায় ২৭ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৩ জন, থানচি উপজেলায় ৮ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৬ জন, লামা উপজেলায় ৪৩ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১০ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৪৮ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন।
গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ জন। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯.৮৬%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
৩ আগস্ট, মঙ্গলবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ৯ হাজার ৯ শত ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯ হাজার ১শত ৬১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১ হাজার ৮শত ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ১হাজার ৩শত ৯২ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে করোনায় মৃত্যু বরন করেছেন ৮ জন।
বর্তমানে জেলায় রোগীর সংখ্যা ৪৭৩ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৭ জন। যার মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, রোয়াংছড়ি উপজেলায় ১ জন, রুমা উপজেলায় ১ জন, লামা উপজেলায় ৩ জন, থানছি উপজেলায় ২ জন, আলীকদম উপজেলায় ১ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৬ জন।