পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড কর্তৃক টিকা প্রদান কার্যক্রম ৭ আগষ্ট শুরু
কে এম রাজীবঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মর্ডানা কোভিড-১৯ ভ্যাকসিনেশান ক্যাম্পেইন কার্যক্রম আগামী ৭ই আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম শহিদ। এ টিকা প্রদান কার্যক্রম আগামী ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
টিকাদান কেন্দ্র হিসেবে কাউন্সিলর কার্য্যালয় ডিসি রোড, আরবান হেলথ কেয়ার সেন্টার সৈয়দ শাহ রোড এবং মৌসুমি আবাসিক এলাকার সম্মুখে ক্রিস্টাল ভিউ স্কুলে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
কাউন্সিলর টিকা প্রদান ও টিকা গ্রহণ কারা করতে পারবেন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, আমাদের এখানে ১৮ বছরের উর্ধ্বে এ টিকা প্রদান করা হবে, তবে জাতীয় পরিচয়পত্র আনা বাধ্যতামূলক। ১৮ বছর বয়সীদের মধ্যে যাদের এনআইডি কার্ড আছে তারা এবং যাদের বয়স ১৮+ কিন্তু এনআইডি নেই তারাও টিকা নিতে পারবেন, সেক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন থাকতে হবে।
উল্লেখ এনআইডি ছাড়া যারা টিকা নিবেন তারা সনদ সংগ্রহ করতে পারবেন না।
তিনি আরও জানান, সুরক্ষা এ্যাপে যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, যে কেন্দ্রের জন্যেই নিবন্ধন করেন না কেন রেজিষ্ট্রেশনকৃত ব্যক্তি এখানে তার প্রথম ডোজ টিকা নিতে পারবেন, তবে কেউ অন্য জায়গায় প্রথম ডোজ টিকা নিয়ে থাকলে তাকে সেই জায়গা থেকেই দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।এবং পূর্বে সুরক্ষা এ্যাপে নিবন্ধন করে এখনো এসএমএস না পাওয়ায় টিকা না দিয়ে থাকলে তারা কার্ড প্রদর্শন করে টিকা দিতে পারবেন। এবং বয়োজ্যেষ্ঠ নাগরিকদের টিকা গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।
এসময় তিনি আরও জানান, সুরক্ষা এ্যাপে রেজিষ্ট্রেশন না করে থাকলেও আপনি টিকা দিতে পারবেন এক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে আসতে হবে, অফলাইনে রেজিষ্ট্রেশন করে আপনাকে টিকা দেওয়া হবে, এক্ষেত্রে আপনার টিকা সনদ প্রাপ্তি কিছুটা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু অফলাইন রেজিষ্ট্রেশন থেকে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ইনপুট দেওয়ার আগে আপনি সুরক্ষা এ্যাপ থেকে সনদ নিতে পারবেন না। তাই টিকা দেওয়ার আগে অনলাইনে সুরক্ষা এ্যাপে রেজিষ্ট্রেশন করে নেওয়া যুক্তিযুক্ত হবে।
গর্ভবতী ও দুগ্ধবতী মায়েদের টিকা প্রদানের কোন নির্দেশনা নেই, সেহেতু টিকাদান কেন্দ্রে গর্ভবতী ও দুগ্ধবতী মায়েরা টিকা কেন্দ্রে আসা থেকে বিরত থাকুন। একই কেন্দ্রে পরবর্তী তারিখে যারা এখানে টিকা নিবেন তারা দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন তবে প্রথম ৬ দিনে কেউ দ্বিতীয় ডোজ হিসেবে এখান থেকে টিকা গ্রহণ করতে পারবেন না।
প্রতিটি কেন্দ্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে সদ্য গঠিত আরবান কমিউনিটি ভলান্টিয়ারের প্রয়োজনীয় সংখ্যক টিম শৃঙ্খলা রক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতায় নিয়োজিত থাকবেন।