চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৩০ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ শনিবার (১৭ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩৩ জন, কাপ্তাই উপজেলায় ৫ জন ও লংগদু উপজেলায় ২ জন।