নগরীতে ২১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
কে এম রাজীবঃ নগরীরতে গোয়েন্দা উত্তর বিভাগের অভিযানে ২১ হাজার ইয়াবা সহ মোঃ জামাল হোসেন (৫৫) ও মোঃ হাছান মুরাদ (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) নগরীর কোতোয়ালি থানাধীন কে সি দে রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জামাল হোসেন চট্টগ্রামের চন্দনাইশ থানার, ২নং ওয়ার্ডের ৫নং বড়মা ইউনিয়নের, পশ্চিম কেশুয়া, লতিফ সরকারের বাড়ির, নাগু মিয়ার ছেলে। মোঃ হাছানমুরাদ, একই থানার, ৩নং ওয়ার্ড, ৫নং বড়মা ইউনিয়নের, পূর্ব কেশুয়া আলম নবীর বাড়ির মৃত আলম নবীর ছেলে।
জানা যায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে, টিম ২নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই আনুমানিক ১০.১০ মিনিটের সময় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কেসিদে রোডস্থ এস আলম বাস কাউন্টার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২১ হাজার পিস ইয়াবা সহ মোঃ জামাল হোসেন ও মোঃ হাছান মুরাদকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ টিম। এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।