রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৩ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১২৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ রবিবার (১১ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৬ জন, কাপ্তাই উপজেলায় ১২ জন, লংগদু উপজেলায় ৪ জন ও রাজস্হলী উপজেলায় ১ জন।
এ পর্যন্ত ১ম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৪০৪৯ জনকে। বর্তমানেও টিকা কার্যক্রম চলমান আছে। ২য় ডোজ করোনা ভ্যাকসিন ১৮৮৮১ জনকে দেওয়ার পর পরবর্তী সময় না আসা পর্যন্ত বন্ধ রয়েছে।
এযাবৎ রাঙামাটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৯৬৮ জন এবং তার মধ্যে সুস্থ হয়েছে ১৬১৮ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৩৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।