কঠোর লকডাউনের ৩য় দিনে মাঠে রাঙামাটি জেলা প্রশাসক
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: আজ ৩য় দিনে রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান সরাসরি হাট বাজার মনিটরিং করছেন।
সকালে বনরুপা, রির্জাভ বাজার ও তবলছড়ি বাজার পরিদর্শন করছেন। কিছু কিছু গ্রামের লোক কাঁচা তরকারি বিক্রি করতে আসা লোকদের সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য পরামর্শ দেন। বিনা কারণে ঘর থেকে বাহির না হওয়ার জন্য পথচারীদের সর্তক করে দেন রাঙামাটি জেলা প্রশাসক।
রাঙামাটির লকডাউন কার্য্যকর করতে ৫ টি মোবাইল টিম কাজ করছেন। সকালে দু এক জায়গায় মোবাইল কোর্ট চলাকালে কয় একজনের মাস্ক বিহীন স্বাস্থ্যবিধি লংঘন কারীদের জরিমানা আদায় করা হয়।
আজ হাট বার হলেও বাজারে তেমন লোকের দেখা যায়নি। বিশেষ প্রয়োজনে কিছু কিছু লোক বাজার করতে দেখা গেছে।
লকডাউন কার্য্যকর করতে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। বিশেষ প্রয়োজনীয় কাজে বাহির হওয়া গাড়ি চেক করা হচ্ছে।