রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৩৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ শনিবার (৩ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৫ জন, রাজস্হলী উপজেলায় ৬ জন, কাউখালী উপজেলায় ৩ জন ও বাঘাইছড়ি উপজেলায় ১ জন।
এযাবৎ রাঙ্গামাটিতে নমুনা পরীক্ষা করা হয় ১৩১৪৭ জন, পজিটিভ শনাক্ত ১৭৭৩ জন এবং সুস্থ হয়েছে ১৫৯১ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ পর্যন্ত ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া হলো ৩৩০১৩ জনকে এবং ২য় ডোজ করোনা ভ্যকসিন দেওয়া হয়েছে ১৮৮১ জনকে।