বান্দরবান কুহালং ইউপির টোল পন্টের উন্মুক্ত ইজারা ডাক অনুষ্ঠিত


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার ২নং সুয়ালক ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড এর ২০২১-২০২২ অর্থ সালের টোল পয়েন্টর উন্মুক্ত ইজারা ডাক অনুষ্ঠান ৩০জুন, বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

বান্দরবান ২নং কুহালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিংমং মারমা এর সভাপতিত্বে টোল পয়েন্টর উন্মুক্ত ইজারা ডাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের প্রতিনিধি ও ২নং কুহালং ইউপির ট্যাগ অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া, আরো উপস্থিত ছিলেন ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা। বান্দরবান ২নং কুহালং ইউনিয়ন পরিষদের সচিব সাইফুদ্দীন এর সঞ্চালনায় টোল পয়েন্টর উন্মুক্ত ইজারা ডাক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার প্রতিনিধি এস.আই মির্জা নুরুল আলম, ২নং কুহালং ইউনিয়ন এর সম্ভাব্য চেয়াম্যান পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক বাবু মং পু মারমা।

উন্মুক্ত বাজেট সভায় আরো উপস্থিত ছিলেন ২নং কুহালং ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য পু হ্লা অং মারমা, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য উসামং খেয়াং, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম, ৬নংওয়ার্ড সদস্য অংসাহ্লা মারমা, ৭নংওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য অংসালা মারমা, ১,২,৩নং ওয়ার্ড ইউপি মহিলা সদস্যা সাংমা প্রু মারমা, ৭,৮,৯নং ওয়ার্ড ইউপি মহিলা সদস্যা সাংমা প্রু খেয়াং, অফিস সহায়ক উমং হ্লা, উদ্যোক্তা উচসিং মারমা, গ্রাম পুলিশের গ্রুপ লিডার মো: নুরুুল আলম, গ্রাম পুলিশ মো: বদিউল আলম’সহ অন্যান্য ওয়ার্ড এর গ্রাম পুলিশবৃন্দ,২নং কুহালং ইউনিয়নের বিভিন্ন এলাকার পাড়া কারবারী,এলাকার প্রবীন মুরব্বী স্থানীয় জনসাধারণ সচেতন নারী ও পুরুষ সকল পেশার মানুষ টোল পয়েন্টর ইজারা ডাকে অংশগ্রহণ কারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া বক্তব্যে বলেন, কুহালং ইউনিয়ন পরিষদের ইজারা ডাক সরকারী বিধি মোতাবেক পরিচালনা করা হচ্ছে এই ইজারা প্রদান সম্পর্কে বান্দরবানের জেলা প্রশাসক মহোয়কে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবিহিত করা হয়েছে,উনাদের সম্মতিক্রমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিংমং মারমা ও বান্দরবান ২নং কুহালং ইউনিয়ন পরিষদের সচিব সাইফুদ্দীন বলেন, আমরা সরকারী বিধি অনুসারে আজ উন্মুক্ত ইজারা ডাকের আয়োজন করা হয়। সচ্চতা ও জবাব দিহিতামূলক কাজের অংশ হিসেবে আজকের এই উন্মুক্ত ইজারা ডাক। যে ৫টি টোল পয়েন্টে ডাক হয়েছে যথাক্রমে ডাক বাংলা সড়ক পথ, মুসলিম পাড়া সড়ক পথ, বাকিছড়া সড়ক পথ, গুংগুরু সড়ক পথ এবং চেমিমুখ সড়ক পথ। আপনারা সরকারকে কর/টেক্স দিয়ে সহযোগিতা করবেন। সরকার তা পুনরাই জনগনের উন্নয়নের কাজে ব্যায় করবে।

পরে সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.