সাংবাদিক ও আইনজীবী গোলাম মাওলা মুরাদের পিতার পরলোক গমন
সিনিয়র সাংবাদিক ও আইনজীবী গোলাম মাওলা মুরাদের পিতা মোঃ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্ন আলাইহি রাজিউন) বুধবার (৩০ জুন) ভোরে ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান এবং চার কন্যা সন্তান রেখে যান।
মুরাদের পিতা মোঃ হাবিবুর রহমান কাপ্তাই চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল এবং রেয়ন এন্ড কেমিক্যালস লিমিটেডে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি নগরীর শেরশাহ এলাকায় ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। অবসরে যাওয়ার পর থেকে তিনি চট্টগ্রাম শহরে বসবাস করছিলেন।
আইনজীবী এবং সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদের পিতা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক মোঃ শাহনওয়াজ, চিটাগাং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা ও সাধারণ সম্পাদক রুনা আনসারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।