রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১২৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ শনিবার (২৬ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে সবাই রাঙ্গামাটি সদর উপজেলার।
এপর্যন্ত রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬৪৮ জন এবং সুস্থ হয়েছে ১৫৪০ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।