পশ্চিম বাকলিয়া ৩নং ইউনিট কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩নং ইউনিট আওয়ামী লীগের নতুন কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল ৫টায় ডি সি রোডস্থ প্রয়াত প্রবীন রাজনীতিবিদ মাহমুল হক চৌধুরীর বাস ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকবাজার থানা অাওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দীন অাহমেদ চৌধুরীর। এসময় উপস্থিত বক্তারা বলেন, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩নং ইউনিট কমিটি ওয়ার্ডের একটি মডেল ইউনিট হিসেবে সর্বদা কাজ করছে ৷ নগর ও ওয়ার্ডের প্রতিটি কর্মকান্ড, অাদেশ নির্দেশ অত্যন্ত সুনিপুনভাবে পালন করে যাচ্ছে। উক্ত ইউনিটের একতাবদ্ধ কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন উপস্থিত বক্তারা ৷
৩ নংইউনিট অাওয়ামিলীগের সভাপতি সরওয়ার অালম ভুঁইয়ার সভাপতিত্বে, শিক্ষক সংগঠক ও আওয়ামী লীগ নেতা অভিজিৎ চক্রবর্তী’র সঞ্চালনায়, প্রধান অালোচক হিসেবে বক্তব্য রাখেন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী অাহবায়ক হাজী মোহাম্মদ ইউনুছ কোম্পানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ডের সিনিয়র যুগ্ম অাহবায়ক অালী নাওয়াজ, চকবাজার থানা অাওয়ামিলীগের সহ সভাপতি সিরাজুর রহমান, ১৭নং ওয়ার্ডের সিনিয়র সদস্য অাব্দুল জব্বার, অধ্যাপক সোলাইমান রাজু, ৩নং ইউনিট আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মামুন, মোঃ ইলিয়াস, এবাদুর রহমান বাহাদুর, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা ও নাজমুল হক বাচ্চু ৷ এসময় আরও উপস্থিত ছিলেন,আব্দুল জলিল, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, মোঃ সুমন, উজ্জ্বল ভট্টাচার্য, এড. জসিম উদ্দিন, ডাঃ উত্তম মজুমদার, অাবু তাহের, ৩নং ইউনিট শ্রমিকলীগ সভাপতি অাব্দুল লতিফ, যুবলীগ নেতা মোঃ অামজাদ হোসেন চৌধুরী, কামরুল আলম, অাব্দুল ওয়াহেদ মুন্না, রাহেলা বেগম, স্বপ্না বেগম সহ ওয়ার্ড ও ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।