রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৩৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৭ জন, কাউখালি উপজেলায় ২ জন এবং নানিয়াচরে ১ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।