নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়ায় হেলে পড়েছে ৫ তলা ভবন
কে এম রাজীবঃ নগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১০ এপ্রিল) রাতে ভবনটি হেলে পড়ে। ভবনটির মালিক কার্ত্তিক ঘোষ। তবে ভবন হেলে পড়ার ঘটনায় কোনো দূর্ঘটনা ঘটেনি। ভবনে থাকা লোকজনদের পুলিশ অন্যত্র সরিয়ে নিয়েছে বলে জানা যায়।
এবিষয়ে জানতে চাইলে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু বলেন, ভবনটি দীর্ঘ ২০ বছরের পুরোনো ভবন। ওই ভবনে মালিক কার্ত্তিক ঘোষ সহ তারা পাঁচ ভাই বসবাস করতেন।আজ রাত ভবনটি হেলে পড়ার খবর শুনার পর আমি ঘটনাস্থলে ছুটে যায়।গিয়ে দেখি ভবনটি হেলে পড়েছে। ওই সময় খবর পেয়ে সেখানে পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্স ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত হন। এসময় ভবনে থাকা লোকজনদের পুলিশ অন্যত্র সরিয়ে নেন।
তিনি আরও জানান, বর্তমানে ভবনটির বিদ্যূৎ ও গ্যাস সংযোগ বন্ধ করা হয়েছে। আগামী কাল সকালে ভবনটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
ওই সময় সেখানে কোনো দূর্ঘটনার ঘটনা ঘটেনি বলে জানান কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু।