নগরীতে ৪ হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক ১
নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এক্সেস রোডের বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৯শ পিস ইয়াবাসহ মোঃ জাকারিয়া প্রঃ কায়ছার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) বিকাল ৫.০৫ মিনিটের সময় আগ্রাবাদ এলাকায় থেকে তাকে আটক করে। আটককৃত জাকারিয়া সাতকানিয়া উপজেলার, রসুলবাদ পশ্চিম কালিয়াইশ, ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হামিদের পুত্র বলে জানা যায়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল হক এর নেতৃত্বে, ৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল বিকাল ৫.০৫ মিনিটের সময় নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এক্সেস রোডস্থ বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৯শ পিস ইয়াবা সহ মোঃ জাকারিয়া প্রঃ কায়ছার (২৫) কে গ্রেফতার করেন নগর গোয়েন্দা পুলিশ। এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।