রাঙামাটিতে আরও সাতজনের দেহে করোনা শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ৫২ জনের দেহে করোনা পরিক্ষা করে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ রবিবার (০৪ এপ্রিল) রাঙ্গামাটির সিভিল সার্জন কার্যলয় থেকে প্রকাশিত প্রতিবেদনে থেকে এই তথ্য জানানো হয়।
নতুন আক্রান্ত সাতজনের মধ্যে ৩ জনের বাড়ি রাঙামাটি সদরে ২ জনের বাড়ি কাপ্তাই এবং অন্য দুইজনের বাড়ি রাজস্থলী বলে জানা যায়।
সূত্রে জানা যায় আজ পযন্ত ৮১৮১ জনের দেহে পরিক্ষা করে তার মধ্যে সনাক্ত হয়েছে ১৩৬৪ জন,সুস্থ হয়েছে ১২৭২ জন,এই পযন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৬ জন।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৪১ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে মোট ৩৯৩ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চট্টগ্রামে শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। জনসাধারণকে সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।