নগরজু‌ড়ে ২০ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৩৩ মামলা ও জ‌রিমানা আদায়


নগরজু‌ড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধ ও স্বাস্থ্যবিধি মানা‌তে মা‌ঠে নে‌মেছে চট্টগ্রাম জেলা প্রশাস‌নের ২০ জন ম‌্যা‌জি‌স্ট্রেট। এসময় সরকা‌রের নি‌র্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ৩৩টি মামলা ও জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে।

আজ ৪ এপ্রিল, রোববার নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান প‌রিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর কর্ণফুলী ব্রীজ এলাকায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন, বহদ্দারহাটে ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা, পতেঙ্গায় এসিল্যান্ড এহসান মুরাদ, মেহেদীবাগে এসিল্যান্ড মাসুমা জান্নাত, ২ নং গেইটে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান, কাজির দেউড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, একে খান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ, দেওয়ানহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক, লালখান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, সিআরবি ও সার্কিট হাউজ সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, জিইসি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, প্রবর্তক মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসনের ২০জন ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, কোভিড-১৯ পরিস্থিতির অবনতি ঘটায় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মমিনুর রহমান স্যারের নির্দেশে নগরীর বিভিন্ন স্থানের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় গণপরিবহনের চালক ও যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়। এসময় নিয়ম না মেনে বাড়তি যাত্রী বহন করায় একাধিক বাসচালককে জরিমানা ও মামলা করা হয়েছে। এসময় নগরজুড়ে ৫হাজার মাস্ক বিতরণ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.