মহান শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি
অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এ দিন সালাম, বরকত, রফিক. শফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষাশহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।
দিবসের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি কর্ণফুলীর চরলক্ষ্যা প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের মূল বেদিতে পুষ্প মালা অর্পণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ।
এইসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ আলী আকবর হায়দার, সহ-সভাপতি মোঃ সেলিম ওয়াহিদ, আব্দুল জলিল লিটন, মো. মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর সুজন, মহিলা সম্পাদিকা শারমিন মনিসহ দক্ষিণ জেলা ও কর্ণফুলী উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ।