আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি


কে এম রাজীবঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. আবুল হোসেন মোঃ জিয়াউদ্দিন এর নেতৃত্বে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন সমিতির নেতৃবৃন্দরা।

এসময় ফুল দেয়া শেষে নেতৃবৃন্দরা বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদানের স্মরণে কিছুক্ষণ দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, এড. মেজবাহ উদ্দিন, এড. সেকান্দর চৌধুরী, এড. প্রণব মজুমদার, এড. উজ্জ্বল সরকার, এড. মঞ্জুরুল আলম চৌধুরী, এড. সাহেদা বেগম সহ সমিতির আরও অন্যান্য কর্মকর্তাগন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.