কর্ণফুলীর মর্ডান পলি ইন্ডাস্ট্রিতে আগুন


কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের চরপাথরঘাটা এলাকার মডার্ন পলি ইন্ডাস্ট্রি নামের একটি সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাহিনা সুলতানা বলেছেন, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করি এখন আগুন নিয়ন্ত্রণ আসছে। ক্ষয়ক্ষতি বিষয়ে এখনো ইন্ডাস্ট্রি কতৃপক্ষ আমাদের কিছু জানায়নি। ওরা জানালে জানতে পারব।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়েছে। এখন আগুন নেভানোর কাজ চলছে।

এ সময় কালো ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যায়। কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাজিদ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তেমন কোনো ক্ষতি হয়নি। এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসছে আগুন লাগার কারণে কেউ আহত বা নিহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.