আন্তর্জাতিক ক্রিকেট খেলা উপলক্ষে সিএমপি’র নিরাপত্তা সমন্বয় সভা
কে এম রাজীবঃ আসন্ন বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইমার্জিং টীমস ক্রিকেট দলের চট্টগ্রাম সফর এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। এসময় তিনটি ওডিএম ও একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলতে আগামী ১৮ ফেব্রুয়ারী, ২০২১ খ্রী. চট্টগ্রাম আসছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইমার্জিং টীমস ক্রিকেট দল। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও কার্যক্রম সংক্রান্তে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, বিসিবি, ফায়ার সার্ভিস, র্যাব, এপিবিএন, এন এস আই, ডিজিএফআই, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিপি, রেডিসন ব্লু, পেনিনসুলা ইত্যাদি সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।