নগরীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ আটক ২
কে এম রাজীবঃ নগরীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ আলেয়া বেগম প্রকাশ বুচুনী(৫২) ও সীমা আক্তার (৩০) নামের দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪.৪০ মিনিটের সময় পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন পুলিশ।
জানা যায়, মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে, গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি ভোর ৪.৪০ মিনিটের সময় নগরীর পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প, সিগনাল কলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনন্সিডিল সহ আলেয়া বেগম বুচুনী ও সীমা আক্তারকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।