নির্বাচনে বিজয় প্রত্যাশি হাশেম-জিয়া-মামুন পরিষদের প্রচারণার ব্যস্ত সময়
কে এম রাজীবঃ মাত্র দুইদিন পর আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২১। নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পরিষদের সমর্থনকারীরা। এবং সমর্থনকারীদের অনুপ্রেরণা, সহযোগিতা ও সমর্থনে বিজয় প্রত্যাশা করেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ধারাবাহিক উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে ও পেশাগত মর্যাদা সুনিশ্চিত করার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের চেতনাবাহী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশের আইনজীবীদের বৃহত্তম সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত ” হাশেম-জিয়া-মামুন” পরিষদের প্রার্থীরা।
এসময় প্রার্থীকে নিয়ে প্রচার প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. রতন কুমার রায়, এড. চন্দন কুমার তালুকদার, এড. অজয় বোস রিংকু, এড.চন্দন বিশ্বাস সহ পরিষদের অন্যান্য বিজ্ঞ আইনজীবীরা। হাশেম, জিয়া ও মামুন পরিষদে নির্বাচনে সভাপতি পদ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, বীর মুক্তিযোদ্ধা এড. আবু মোহাম্মদ হাশেম।সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে বর্তমান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন এবং সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে এড. মোহাম্মদ আবদুল আল মামুন অংশগ্রহণ করেন।
এছাড়া নির্বাচনে অন্যান্য পদ প্রার্থী যারা তারা হলেন, সিনিয়র সহসভাপতি এড. মোঃ সেকান্দর চৌধুরী, সহসভাপতি এড. আলী আশরাফ চৌধুরী, অর্থ সম্পাদক এড. এস এম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক এড. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এড. মোঃ মনজুরুল আজম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ( আই, টি) এড. হাদীস মোঃ হাম্মাদ উল্লাহ, নির্বাহী সদস্য এড. আবু নাসের রায়হান, এড. ফাতেমা নার্গিছ হেল না, এড. গাজী মোঃ শওকত হোসাইন, এড. কাজী শোয়াইব-উর-রশিদ সিদ্দিকি, এড. খায়রুন নেছা, এড. মোমেনুর রহমান, এড. রহিম উদ্দিন, এড. সাহেদা বেগম, এড. এস এম আরমান মহিউদ্দিন ও এড. জোহরা সুলতানা (মুনিয়া)।