ফটো এরিনা বাংলাদেশ এর আয়োজনে দুই দিনব্যাপী আলোকচিত্র কর্মশালা সম্পন্ন
চট্টগ্রামে ফটো এরিনা বাংলাদেশ এর আয়োজনে দুই দিনব্যাপী ডকুমেন্টারি প্রেকটিস শীর্ষক আলোকচিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় নগরীর জামাল খান ওয়ান্স ওন প্লাটফর্মে দুইদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ডকুমেন্টারি ফটোগ্রাফার কে এম আসাদ। কর্মশালায় ডকুমেন্টারি ফটোগ্রাফির প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে ডকুমেন্টারি ফটোগ্রাফির সব দিক তুলে ধরা হয়। এ ছাড়া উপস্থিত তরুণ-তরুণীর ফটোগ্রাফি বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহনকারী মাধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফপি’র আলোকচিত্র সাংবাদিক মনির-উর জামান, পুলিৎজার পুরষ্কারপ্রাপ্ত ও রইটার্স এর আলোকচিত্রি সাংবাদিক মো: পনির হোসেন।
এসময় আয়োজকরা জানান আলোকচিত্র শেখার ও আলোকচিত্র প্রসারে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালা এর আয়োজন। ভর্বিষ্যতে আলোকচিত্রের আরো বিভিন্ন দিক নিয়ে নতুন নতুন নানা প্রদক্ষেপ ও উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান আয়োজকরা।