আগামীকাল আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের মহামিলন
কে এম রাজীবঃ ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই বিশ্বাসে প্রতি বছরের ন্যায় এবারও মহামিলনের আয়োজন করেছেন চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ২০২০-২০২১।
আগামীকাল ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এ মহামিলন অনুষ্ঠান আইনজীবী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, পরিষদের সাধারণ সম্পাদক ও বিজয়’৭১ এর সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজয় বোস রিংকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ সভাপতি, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি এম এ আমিন উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিা মন্ত্রণালয়ের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আর্শীবাদক থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশন চট্টগ্রামের অধ্য শ্রীমৎ স্বামী শক্তিনাথান্দ। বিশেষ অতিথি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোজ সেনগুপ্ত, বাংলাদেশ বার কাউন্সিলর সদস্য মুহাম্মাদ দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা ও দায়রা জজ চট্টগ্রাম মোঃ ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন।