নগরীতে ১২শ৫০ পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর কোতোয়ালি থানাধীন আশরাফআলী রোডস্থ পূরবী সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২শ৫০পিস ইয়াবাসহ মোঃ ওসমান গনি (২১) ও মোঃ দেলোয়ার হোসেন (২২) নামের দুজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ৪.৩০ মিনিটের সময় তাদের আটক করা হয় বলে জানা যায়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে, ২নং বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর ৪.৩০ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আশরাফ আলী রোডস্থ পূরবী সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২শ ৫০ পিস ইয়াবা সহ আসামি দুজনকে আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।