সিএমপিতে কমিশনার হিসেবে সালেহ মোহাম্মদ তানভীর এর যোগদান


কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবেই যোগদান করেছেন ২০১৮ সালের বিদায়ী সাবেক অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সালেহ মোহাম্মদ তানভীর।

জনা যায়, গত ৩১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে সিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়। নব নিযুক্ত সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের পুলিশ সুপার থাকাকালীন পদোন্নতি পান অতিরিক্ত ডিআইজি হিসেবে। সেখান থেকে তিনি সিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে যোগ দেন। প্রথম দিকে অর্থ ও প্রশাসন পদে কাজ করার পর যোগ দেন ক্রাইম ও অপারেশন পদে।

পরবর্তীতে ২০১৮ সালের জানুয়ারিতে সিএমপি থেকে বিদায় নিয়ে টাঙ্গাইলের মীর্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে যোগ দেন। ২০১৯ সালের অক্টোবরে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। পদোন্নতি পেয়েই হন ডিএমপির অতিরিক্ত কমিশনার। সোমবার ৭ সেপ্টেম্বর ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে সকল আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সালেহ মোহাম্মদ তানভীরকে সিএমপি’র কমিশনার হিসেবে বরণ করে নেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.