খাস জমি দখলমুক্ত রাখতে বৃক্ষ রোপণের উদ্যােগে হাটহাজারী উপজেলা প্রশাসন


কে এম রাজীবঃ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যােগ নিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দখলমুক্ত ও বৃক্ষ রোপণ কর্মসূচির সম্প্রসারণ কাজ শুরু করেন বলে জানা যায়।

এবিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে সরকারি খাস জমি দখলমুক্ত রেখে বৃক্ষ রোপণ কর্মসূচি গত ২০১৯ সালের আগষ্টে উদ্যােগ নিয়ে এ কর্মসূচির কার্যক্রম চালিয়ে আসছি আমি। তারই ধারাবাহিকতায় আজ ৭ সেপ্টেম্বর সকাল থেকে সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে সীমানা পরিমাপ কার্যক্রম শুরু করি। এ সীমানা পরিমাপ কার্যক্রম এক সপ্তাহের মধ্য শেষ করে বৃক্ষ রোপণ কর্মসূচি কার্যক্রম শুরু করতে পারি এবং পরিমাপ আরও বৃদ্ধি করারও পরিকল্পনা আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.