রাউজানে পল্লী বিদ্যুত অফিসে টাকা ছাড়া মেলেনা সেবা অসন্তোষ গ্রাহক


চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠলেও দেখার মতো কেউ নেই দাবী করছেন স্থানীয়রা। টাকা ছাড়া মিলছেনা গ্রাহক সেবা। গাছের ঢাল ভেঙে যাওয়া বৈদ্যুতক পিলার পূণরায় পেতে গুণতে হয়েছে আট হাজার টাকা। অসহায় গ্রাহক জিম্মিদশা থেকে বাঁচতে বাধ্য হয়ে টাকা দিয়েই সংযোগ পায় বলে জানা যায়।

মঙ্গলবার ১ সেপ্টম্বর রাউজানের ১২ নং উরকরচর ইউনিয়নের আবুরখীল দক্ষিণ ঢাকাখালী বড়ুয়া পাড়ায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে আবুরখীল গ্রামের বড়ুয়া পাড়ায় বৃষ্টি আর বাতাসের তীব্র গতিতে গাছের ঢাল ভেঙে একটি বৈদ্যুতিক তারে পড়লে গাছের ওজনে একটি গাছের বৈদ্যুতিক পিলার ভেঙে পড়ে। এসময় পাশের বাড়িগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কয়েকটি পরিবারের ক্ষতি হয়। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে, এসময় পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তা এসে বৈদ্যুতিক খুঁটি নতুন সংযোগে ৮ হাজার টাকা দাবী করেন এবং ওই এলাকার অসহায় পরিবার গ্রাহকরা তাদের দাবীকৃত টাকা দিতে রাজি হয়।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র মতে জানা যায়, বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন ফি ১০০ টাকা দিতে হয়। এর বাইরে সদস্য ফি হিসেবে ৫০ টাকা এবং মিটার জামানত হিসেবে ৬০০ টাকা নেওয়া হয়। এই ৬০০ টাকা ফেরতযোগ্য। এর বাইরে বিদ্যুৎ-সংযোগের জন্য আর কোনো টাকা দিতে হয় না।

এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ ও পরিচালন বিভাগের সদস্য মো. জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি কোন বৈদ্যুতিক খুঁটি এমনিতে পড়ে যায় তবে তার জন্য গ্রাহককে টাকা দিতে হয়না। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন খুঁটি বৈদ্যুতিক তাড়সহ যে কোন ক্ষতি হলেও তার জন্য গ্রাহকদের গুণতে হবে টাকা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.