আঞ্জুমান টাওয়ার নির্মানের সহযোগিতায় আশ্বাস প্রদানে সিএমপি কমিশনার
কে এম রাজীবঃ চট্টগ্রাম আঞ্জুমান মফিদুল ইসলামের টাওয়ার নির্মানে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন আঞ্জুমান মফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান।
বুধবার( ২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদর দপ্তরে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর পক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন কালে তিনি এ আশ্বাস প্রদান বলেন।
জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম আঞ্জুমান মফিদুল ইসলাম এর সভাপতি মোঃ মাহবুবর রহমান এর বিদায় উপলক্ষে আঞ্জুমান মফিদুল ইসলাম এর পক্ষে সিএমপি’র সদর দপ্তরে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হলে, অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর পক্ষ থেকে মোঃ মাহাবুবর রহমান কে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় আঞ্জুমানের টাওয়ার র্নিমাণ নিয়ে আলোচনা করা হলে আঞ্জুমান মফিদুল ইসলাম এর সভাপতি ও সিএমপি কমিশনার মোঃ মাহবুবর রহমান তিনি যেখানে থাকেন না কেন আঞ্জুমানের টাওয়ার র্নিমাণে সহযোগিতা করবেন বলে সভায় অবহিত করেন। এসময় তিনি চট্টগ্রামের বিত্তবানদেরও আঞ্জুমানের টাওয়ার র্নিমাণে এগিয়ে আসার আহবান জানান।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন আঞ্জুমানের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ র্সদার, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, র্নিবাহী সদস্য মোঃ আমির জাফর,উপ-পুলিশ কমিশনার (সদর) সিএমপি, মোহাম্মদ শাহজাহান,প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, অছিউর রহমান,জাহানারা বেগম,আফতাব রহিম চৌধুরী ফেরদৌস, মোঃ হরমুজ(বেলাল),ওসমান গনি ও নিজাম উদ্দিন মাহমুদ হোসেন।