বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানবসেবার প্রত্যয়ে কাজ করবেন: রেজাউল
শোকের মাসকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানবসেবার প্রত্যয়ে প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ একত্রিত হয়ে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহায়তায়, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্দেশনায় হ্যালো ডাক্তার ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এই কথাগুলো বলেন।
এই কার্যক্রম ৯নং ওয়ার্ডে ফিরোজ শাহ কিন্ডারগার্ডেন স্কুলে পরিচালিত হয় অত্র ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী (সংরক্ষিত ৯,১০,১৩) তাসলিমা বেগম রুবির ব্যবস্থাপনায়।
এতে আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আবসার মিয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর উপ-দপ্তর সম্পাদক এবং হ্যালো ডাক্তার এর প্রধান সমন্বয়ক জহর লাল হাজারী, ফ্রন্টলাইনার যোদ্ধারা ডাঃ সজীব তালুকদার, ডাঃ শ্যামল সেন, ডাঃ দীপংকর দত্ত, ডাঃ নিতু বনিক, হ্যালো ডাক্তার এর নির্বাহী পরিচালক ইরফান কাদরী, এসএম আলমগীর, আহবায়ক ৯নং পাহাড়তলি ওয়ার্ড, সরোয়ার মোর্শেদ কচি, যুগ্ন আহবায়ক, ৯নং পাহাড়তলি ওয়ার্ড, এরশাদ মামুন, যুগ্ন আহবায়ক, ৯নং পাহাড়তলি ওয়ার্ড, নুরুল ইসলাম রাসেল, সহ সভাপতি, যুবলীগ ৯নং পাহাড়তলি ওয়ার্ড, সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।