চট্টগ্রামে ইস্পাহানী গেইট সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুনে এক শিশুসহ ২জন জীবন্ত দগ্ধ
চট্টগ্রামে রেলওয়ের ইস্পাহানী গেইটের একটু পরে রেল লাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুনে এক শিশুসহ ২ জন নিহত। আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রেল লাইন সংলগ্ন বস্তিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের কারনে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ২ ঘন্টা ফৌজদারহাট ষ্টেশনে আটকে রয়েছে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেল ষ্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, ইস্পাহানী গেইটের একটু পরে ফৌজদারহাট সাইটে বস্তিতে (রেল লাইনের সাথে লাগোয়া) আগুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন লাগে। রেল লাইনের সাথে বস্তিতে আগুন লাগার কারনে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফৌজদারহাট ষ্টেশনে আটকে রেখেছি।
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পাহাড়িকা ট্রেনটি চট্টগ্রাম ষ্টেশনে চলে আসে। ৭টা ১৬ মিনিট থেকে পাহাড়িকা ফৌজদারহাট ষ্টেশনে আটকে আছে। তবে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সাড়ে ৫টায় যথা সময়ে চট্টগ্রাম ষ্টেশন ছেড়ে চলে গেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ষ্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আগুনে এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আগুনে কি পরিমান বস্তিতে ভস্মীভূত হয়েছে তা এখনো জানা যায়নি।চট্টগ্রামে ইস্পাহানী গেইট সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুনে এক শিশুসহ ২জন জীবন্ত দগ্ধ
চট্টগ্রামে রেলওয়ের ইস্পাহানী গেইটের একটু পরে রেল লাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুনে এক শিশুসহ ২ জন নিহত। আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রেল লাইন সংলগ্ন বস্তিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের কারনে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ২ ঘন্টা ফৌজদারহাট ষ্টেশনে আটকে রয়েছে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেল ষ্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, ইস্পাহানী গেইটের একটু পরে ফৌজদারহাট সাইটে বস্তিতে (রেল লাইনের সাথে লাগোয়া) আগুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন লাগে। রেল লাইনের সাথে বস্তিতে আগুন লাগার কারনে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফৌজদারহাট ষ্টেশনে আটকে রেখেছি।
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পাহাড়িকা ট্রেনটি চট্টগ্রাম ষ্টেশনে চলে আসে। ৭টা ১৬ মিনিট থেকে পাহাড়িকা ফৌজদারহাট ষ্টেশনে আটকে আছে। তবে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সাড়ে ৫টায় যথা সময়ে চট্টগ্রাম ষ্টেশন ছেড়ে চলে গেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ষ্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আগুনে এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আগুনে কি পরিমান বস্তিতে ভস্মীভূত হয়েছে তা এখনো জানা যায়নি।