চট্টগ্রামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরালের উদ্বোধন কাল
চট্টগ্রামের হালিশহর বড়পুল মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপিত বঙ্গবন্ধু’র সর্ববৃহৎ ভাস্কর্যের আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বঙ্গবন্ধুর এটিই হবে চট্টগ্রামে সব চেয়ে উঁচু ভাস্কর্য। যার উচ্চতা ২০-২২ ফুট।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন এর মেয়াদ আগামী ৫ আগস্ট মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই তিনি বঙ্গবন্ধু ভাস্কর্যের উদ্বোধন করতে চান। এই কারণে আগামীকাল উদ্বোধন করা হচ্ছে।