রাঙামাটিতে আজ ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পর্যটন শহরে আজ দুই দিন পর আরো ১৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন সুত্রে পাওয়া তথ্যে জানা যায়, রাঙামাটি সদর পৌরসভাতে ১৭ জন, ও লংগদুতে ১জন, সর্বমোট ১৮ জন সহ রাঙামাটি পার্বত্যজেলায় বিভিন্ন উপজেলা মিলে ৬২০ করোনা পজিটিভ শনাক্ত হয়। তার মধ্যে মৃত্যু বরন করেছেন ৯ জন।