ঈদ উল আযহাকে সামনে রেখে চট্টগ্রাম রেঞ্জের সকল ওসিদের ডিআইজির নির্দেশনা
আসন্ন ঈদ উল আযহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের সকল জেলা, থানার সাথে ভিডিও কনফারেন্স এ নির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডি আই জি খন্দকার গোলাম ফারুক।
আজ ২৮ জুলাই নিজ দপ্তর থেকে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এই নির্দেশনা দেন।
গরুর হাটে নিরাপত্তা জোরদার করে সকল প্রকার ছিনতাই, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য, জাল নোটের ব্যবহার বন্ধের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পুলিশের নিরাপত্তা টহল আরো জোরদার করা হবে। সবাই ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।