বান্দরবানে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ


বান্দরবানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় বান্দরবান পৌরসভায় কর্মরত ৯৫জন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে   প্রতিজনকে ১০কেজি করে চাল প্রদান করা হয়।

চাল প্রদান কার্যক্রমে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, করোনা প্রাদুর্ভাবের সময় পরিচ্ছন্নতা কর্মীরা খুবই মানবেতর জীবন যাপন করছে, সামনেই পবিত্র ঈদুল আযহা।

এ ঈদের তাদের জীবন যাত্রা কিছুটা হলেও স্বাভাবিক করতে বর্তমান সরকার বিভিন্ন সময় খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যেককে ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এ চাল বিতরণ ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান পৌরসভার মেয়র ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.