নগরীতে বিদেশী মদ সহ আটক ২
কে এম রাজীবঃ নগরীতে গোয়েন্দা বিভাগের অভিযান পরিচালনায় ২৮ বোতল বিদেশী মদ সহ মোঃ জিল্লুর রহমান (৩৩) ও মোঃ শফিক (২৮) নামের দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিকাল ৫.৪৫ মিনিটের সময় নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম নং-০২ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী মদ সহ মোঃ জিল্লুর রহমান (৩৩) ও মোঃ শফিক (২৮) নামের দুই জনকে আটক করেন পুলিশ।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানা যায়।