বি-ক্যাশ ব্যবসার সাথে ইয়াবার ব্যবসা আটক ২
কে এম রাজীবঃ নগরীরতে বি-ক্যাশ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করার অপরাধে অমর দাশ (৪৫) ও অলি উল্লাহ (৩৮) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) ডবলমুরিং থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
অমর দাশ পেশায় একজন বি-ক্যাশ দোকানদার। সে কয়েক বছর ধরে বি-ক্যাশের দোকান করে আসছে।পাশাপাশি বি-ক্যাশ ব্যবসার আড়ালে করে আসছিলো ইয়াবার ব্যবসাও।
কিন্তু রক্ষা আর হলোনা। কথায় আছে চোরের দশদিন আর পুলিশের একদিন।
অবশেষে তাদের আটক করলেন ডবলমুরিং থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ডবলমুরিং থানাধীন রেলওয়ের কদমতলী সংকেত কারখানার সামনে থেকে অমর দাশ ও তার সহযোগী অলি উল্লাহকে ৮ হাজার পিস ইয়াবা সহ আটক করে পুলিশ। গ্রেফতার অমর দাশ কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন জাফরগঞ্জ মনীন্দ্র দাশের ছেলে হলেও বর্তমানে তিনি নগরের সদরঘাট থানাধীন নালাপাড়া এলাকায় বসবাস করেন। এবং তার সহযোগী অলি উল্লাহ চাদপুর জেলার সদর থানাধীন বাঁশগাড়িচর এলাকার ছিদ্দিক খালাসীর ছেলে বলে জানা যায়।
এবিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, রেলওয়ের কদমতলী সংকেত কারখানার সামনে থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বলেন, ইয়াবাসহ গ্রেফতার অমর দাশ বি-ক্যাশের ব্যবসার আড়ালে এতদিন ইয়াবা ব্যবসা করতেন বলে জানতে পেরেছি। তিনি রিয়াজউদ্দিন বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় পাইকারি ইয়াবা সরবরাহ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। ইয়াবার টাকা লেনদেনের সুবিধার জন্য বি-ক্যাশের দোকান দেন অমর।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর অমর দাশ জানিয়েছেন, সাতকানিয়ার নাজিম ও আহাদ নামে দুইজনের কাছ থেকে তিনি ইয়াবা সংগ্রহ করে পাইকারি দামে বিভিন্নজনের কাছে বিক্রি করেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এবিষয়ে উপ-পুলিশ পরির্দশক( এসআই) অর্নব বড়ুয়া বলেন, গ্রেফতারের সময় অমর দাশের কাছ থেকে একটি মোবাইল ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। পরে অমর দাশের দেওয়া তথ্যে তার বাসা থেকে একটি ল্যাপটপ, আরও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছিল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের দুইদিন করে রিমান্ড দিয়েছেন বলে জানান এস আই অর্ণব বড়ুয়া।