সিএমপি পুলিশ লাইন্স সড়কে এলইডি বাতি স্থাপনের কাজ উদ্বোধন
কে এম রাজীবঃ নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সড়কে এলইডি বাতি স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকাল ৩ টায় এ এলইডি বাতি স্থাপনের কাজ উদ্বোধন করেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।