মুজিব বর্ষে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ


খোকন মজুমদার রাজীবঃ ” মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই স্লোগানকে ধারন করে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার ( ১৯ জুলাই) দুপুর ২ ঘটিকার সময় দামপাড়াস্থ পুলিশ লাইন্সে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.